Project Hilsa Restaurant Mawa Munshiganj Bangladesh Food Price Owner & Location. প্রজেক্ট হিলশা একটি রেষ্টুরেন্ট। এটি নির্মিত হয়েছে বেসরকারি উদ্যোগে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার পাড়ে । নাম প্রজেক্ট হিলশা।রেষ্টুরেন্ট টি এমনভাবে নির্মিত যে সূর্যের আলো থাকা অবস্থায় কোনো প্রকার বৈদ্যুতিক বাতির প্রয়োজন হবে না। মাওয়া ঘাট থেকে দূরত্ব প্রায় ২.৫ কিলোমিটার। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার পাড়ে বেসরকারি উদ্যোগে নির্মিত হয়েছে বাংলাদেশের প্রথম ইলিশ রেষ্টুরেন্ট। নাম প্রজেক্ট হিলশা। ঢাকা থেকে প্রজেক্ট হিলশা রেষ্টুরেন্টে কিভাবে যাবেন ? ঢাকা থেকে যারা যেতে চান তারা গুলিস্থান হইতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে শিমুলিয়া ঘাটের কাছেই এই রেষ্টুরেন্টটিতে যেতে পারেন। প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই রেষ্টুরেন্টটির মূল উদ্যোক্তা তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র পরিচালক সাজ্জাদুর রহমান শিপন মৃধা। শিপন মৃধা ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম সারির পোষাক উৎপাদন ও রপ্তানীকারক কোম্পানি ‘এব্যা গ্রুপ’ এর চেয়ারম্যান। কেবল ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনারা রেষ্টুরেন্টটির ইলিশ আকৃতি দেখতে পাবেন। উদ্বোধনের পর থেকেই দৃষ্টিনন্দন এই রেষ্টুরেন্টটি দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে নানা শ্রেণি-পেশার মানুষ। রেষ্টুরেন্টের ভেতরে এবং বাহিরের নকশা সত্যি মনমুগ্ধকর । আধুনিক ও সুসজ্জিত এই রেষ্টুরেন্টটিতে ঢুকলে আপনার মন নিমিষেই ভালো হয়ে যাবে । ৪০০০ স্কয়ার ফিটের উপর নির্মিত এই রেষ্টুরেন্টটিতে একসাথে বসে খেতে পারবেন ৩০০ অধিক জন । প্রোজেক্ট হিলসা রেষ্টুরেন্ট এর মূল আকর্ষণ হচ্ছে পদ্মার তাজা ইলিশ । আর রেষ্টুরেন্টে বসে ইলিশের বিভিন্ন রেসিপির স্বাদ নিতে পারবেন । বাংলা খাবারের পাশাপাশি এখানে রয়েছে থাই, চাইনিজ ও ইন্ডিয়ান ফুড । এছাড়া ইলিশ প্রেমিরা এখান থেকেই টাটকা ইলিশ কিনে খেতে পারবেন এবং বাড়ির জন্যও নিতে পারবেন । রয়েছে পদ্মার ইলিশ দিয়ে নানা পদ । প্রোজেক্ট হিলসা রেষ্টুরেন্টের ভেতরের সুসজ্জিত ও মনোমুগ্ধকর ডিজাইন ভ্রমণপিপাসুদের নজর কাড়বে। রেষ্টুরেন্টটির ভেতরে শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা । নারী ও পুরুষের জন্য আছে আলাদা শৌচাগার । এছাড়া রয়েছে একসাথে ২০০ গাড়ি পার্কিং এর সুবিধা । প্রজেক্ট হিলসার পুরো রান্না ঘর উন্মুক্ত অর্থাৎ ভেতরে যা হচ্ছে বাইরে থেকে সেটা স্পষ্ট দেখা যাবে । বাংলাদেশে এই ধরনের রেষ্টুরেন্ট সচারাচার খুব কমই দেখা যায় । দুই তলা বিশিষ্ট এই রেষ্টুরেন্টের দিনে এবং রাতের সৌন্দর্য ভিন্ন রকমে । প্রোজেক্ট হিলসা রেষ্টুরেন্টের মেনুতে কি কি আছে ? শর্ষে ইলিশ, ভাপা ইলিশ, আস্ত ইলিশ ভাজা, ইলিশ পাতুরি, ইলিশ খিচুরি, ইলিশ টোষ্ট, ইলিশ পোলাও, ইলিশ দো-পেয়াজো, ইলিশ মালাইকারি, ইলিশ কোর্মা, ইলিশ ভুনা, ইলিশের ডিম ভর্তা, ইলিশের ডিম কোফতা, ইলিশের ডিম কারি, ইলিশের লেজ ভর্তা ও পদ্মা পাড়ের স্পেশাল ইলিশ রেসিপি। বাংলা খাবারের মধ্যে রয়েছে- ভাত, ভর্তা, খিচুরি, পোলাও, বিফ ভুনা, বিফ উইথ গার্লিক, চিকেন আচারি, চিকেন বাদামি, চিকেন টিক্কা মাসালা, বাটার চিকেন, মাটন রেজালা, চিংড়ির পাতুরি, সবজি ভাজি ও ডাল। এছাড়া পাওয়া যাবে, চা-কফি, মাসালা চা, হার্বাল চা, লাচ্ছি, জিরা পানি, আইস টি, ফ্রেশ লাইম সোডা, ভ্যানিলা শ্যাক, ম্যাঙ্গো শ্যাক, বানানা শ্যাক, ষ্ট্রবেরি শ্যাক, ম্যাংগো জুস ও অরেঞ্জ জুস। রয়েছে স্যান্ডউইচ, বার্গার, পিজ্জা, পাস্তা ও ফ্রেঞ্চ ফ্রাই । প্রতি খাবারের মূল্যের সাথে ১৫% ভ্যাট এবং ১০% সাভির্স চার্জ প্রযোজ্য । রেষ্টুরেন্টটি খোলা থাকে প্রতিদিন বেলা ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত । দুপর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনেক ভিড় থাকে । এই জন্য আপনাকে দীর্ঘ সময় লাইনেও দাঁড়িয়ে থাকতে হতে পারে । বিশেষ করে ছুটির দিনে ঘুরতে আসা মানুষের ঢল নামে । এই প্রচন্ড রোদে সঙ্গে ছাতা এবং পোলারাইজড চশমা নিবার চেষ্টা করবেন । সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে ‘প্রজেক্ট হিলশা’ রেষ্টুরেন্টটি । ভেতরে রয়েছে চোখ ধাঁধানো আন্তর্জাতিক মানের ফার্নিচার এবং ফাইভ স্টার মানের আপ্যায়ন। ফ্রি ওয়াইফাই সুবিধাও আছে সেখানে । ইলিশ রেষ্টুরেন্টটি সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত । রেস্তোরাঁটিতে ইলিশ মাছের ২৪ ধরনের রেসিপিসহ মোট ৩০০ ধরনের খাবার পাওয়া যায়। রেষ্টুরেন্টটিতে খাবারের দাম একটু বেশি । এই জন্য অর্ডারের পূর্বে সব কিছু জেনে নিবেন । খাবার দাম মেন্যুকার্ডে যা লিখে রাখা হবে তার থেকে বেশি নেয়া হলে সেটি অপরাধ হবে। আর যদি এমনটা হয় তাহলে আপনারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরাবর অভিযোগ করতে পারেন । রেষ্টুরেন্টটি খোলা থাকে প্রতিদিন বেলা ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত । প্রোজেক্ট হিলসা রেষ্টুরেন্টের সাথে যোগাযোগ নাম্বার- ০১৭১৪০৭৬৩২৭ (সুকান্ত মাওলা), ০১৭১৪০৭৬৪৩৭, ০১৭১০৩০৭২১১ (ম্যানেজার নিশাদ)। Attribution: ► Carefree by Kevin MacLeod Link: https://incompetech.filmmusic.io/song/3476-carefree License: https://creativecommons.org/licenses/by/4.0/ #project_hilsa_restaurant #project_hilsa_restaurant_mawa #project_hilsa_restaurant_location #project_hilsa_munshiganj #project_hilsa_food_price Please leave a like if you found this video helpful. Please check out my other vlogs in this channel if you like & stay connected with a subscription. Thank you! Subscribe to my channel: https://cutt.ly/bQPH8PT 𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝐋𝐢𝐧𝐤: https://www.youtube.com/c/HolidaysTourandTravel 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐏𝐚𝐠𝐞: https://www.facebook.com/HolidaysTourandTravel 𝐑𝐞𝐝𝐝𝐢𝐭: https://www.reddit.com/user/HolidaysTourandTrave 𝐁𝐥𝐨𝐠: http://holidaystourandtravel.blogspot.com 𝐏𝐢𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭: https://www.pinterest.com/HolidaysTour007 𝐒𝐭𝐮𝐦𝐛𝐥𝐞𝐮𝐩𝐨𝐧: https://www.stumbleupon.com/stumbler/traveltours007

Peekskill Riverfront Green Park
74 views

Journey Above the Clouds: New York to Buffalo Flight Experience
127 views

Stunning Aerial View: Buffalo to New York Plane Journey Above the Clouds
28 views

Beautiful Snowfall in Buffalo, New York | Winter Wonderland 2024
67 views

Cloud View from Aeroplane: Discover New York from 30,000 Feet!
38 views

Kent Falls State Park Connecticut USA
52 views