Vigyata.AI
Is this your channel?

Merry Christmas Cake Decoration by Rural School Student

796 views· 4 likes· 2:16· Dec 25, 2019

Merry Christmas Cake Decoration by Rural School Student কয়েকদিন পূর্বে একটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম গুগল লোকাল গাইড এর কিছু কাজের উদ্দেশ্যে। এটি পাবনা জেলার চাটমোহর থানার একটি প্রাইমারি স্কুল। স্কুলটি বেশ প্রত্যন্ত অঞ্চলে হওয়াতে এবং বৃষ্টির সিজনে এখানকার স্টুডেন্টের আসা-যাওয়া বেশ কষ্টই হয়ে যায়। স্কুলের সামনে বালিভর্তি একটা মাঠ যেটা আসলে খেলার উপযোগী না। কিন্তু তারপরেও কি তাদের খেলাধুলা বন্ধ আছে ? স্কুলের মাঠের সামনে যেতেই দেখলাম একদল পিচ্চি কিছু একটা করছে। তাদের জিজ্ঞাসা করলাম এইগুলো কি করছো। তাদের সহজ সরল উত্তর কেক বানাচ্ছি। ও আচ্ছা, আর কি করছো ? খাবার টেবিল, ব্রিজ এইগুলো। যাইহোক পিচ্চিদের খেলা দেখে ছোটবেলার কথা মনেহলো, তাই একটু রেকর্ড করলাম সবার জন্য।

🎬 More from Holidays Tour and Travel